AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সাড়ে ৬ ঘন্টা পর সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,মৌলভিবাজার
০৭:৫৮ পিএম, ৭ ফেব্রুয়ারি, ২০২৬

সাড়ে ৬ ঘন্টা পর সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক

মৌলভীবাজারের কমলগঞ্জের মাগুরছড়া এলাকায় সিলেট থেকে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হওয়ার সাড়ে ৬ ঘন্টা সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক  হয়েছে। দীর্ঘ সময় রেলযোগাযোগ বন্ধ থাকায় ৪ টি ট্রেনের শিডিউল বিপর্যয় হয়েছে। 

শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ইঞ্জিন বিকল হওয়ায় পাহাড়িকা এক্সপ্রেসকে শ্রীমঙ্গল স্টেশন নিয়ে যাওয়ার পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া রেলস্টেশন মাস্টার মো. রুমান আহমেদ। তিনি বলেন পাহাড়িকা এক্সপ্রেস ইঞ্জিন বিকল হওয়ায় ঢাকাগামী পারাবত, ঢাকাগামী জয়ন্তিকা, সিলেটগামী পাহাড়িকা ও চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেসের সিডিউল বির্পযয় ঘটেছে। 

জানা যায়, এর আগে সিলেট থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসা পাহাড়িকা এক্সপ্রেস দুপুর সাড়ে ১২ টার দিকে কমলগঞ্জের মাগুরছড়া এলাকায় আসার পর ইঞ্জিন বিকল হয়ে যায়।

পরে বিকল্প ইঞ্জিন হিসেবে জয়ন্তিকা এক্সপ্রেসের ইঞ্জিন পাঠানো হয়। তবে পাহাড়িকা এক্সপ্রেসে জয়ন্তিকা এক্সপ্রেসের ইঞ্জিন লাগানো হলে আবার হোক ছিড়ে যায়। পরে সন্ধ্যা সাড়ে ৬ টায় আটকে থাকা পাহাড়িকা এক্সপ্রেসকে শ্রীমঙ্গল স্টেশনের টেনে নিয়ে যাওয়া হয়। এরপর স্বাভাবিক হয় সিলেটের সাথে রেল যোগাযোগ।

 

একুশে সবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!