মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার বৌলতলী ইউনিয়নের পয়শা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে বৌলতলী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল জলিল বেপারি জনির ব্যক্তিগত উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গণে এসব ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। শিক্ষার্থীদের খেলাধুলা ও শারীরিক চর্চায় আগ্রহ বাড়ানোর লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়।
এ সময় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রামপ্রসাদ পালের হাতে বিভিন্ন ধরনের খেলাধুলার সামগ্রী তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীরা সুস্থ জীবনধারা গড়ে তোলার পাশাপাশি শৃঙ্খলা, সহনশীলতা ও দলগত কাজের অভ্যাস অর্জন করতে পারে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমিফ হাসান (উজ্জ্বল), মামুন বেপারি, জিয়াউর রহমান জিয়া, মেহেদী হাসান রাজিব, আল আমিন খান, মো. জসিম দপ্তরী, হীরা, হিমু বেপারী, লিমন হাওলাদার ও রিফাত হাওলাদার।
এছাড়াও বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, অভিভাবক প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

