খাগড়াছড়ির গুইমারায় যাত্রীবাহী শান্তি পরিবহন ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে চালক কুবেন জয় ত্রিপুরা (২৫) নিহত ও এক আরোহী আহত হয়েছে।
বুধবার (৪ ফ্রেব্রুয়ারী) রাত সাড়ে ৮টার দিকে গুইমারা উপজেলার বাইল্যাছড়ি স্কুলপাড়া আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কুবেন জয় ত্রিপুরা সে উপজেলার সিন্দুকছড়ি ইউনিয়নের পুঙ্খিমুড়া এলাকার কার্বারি কৃপাচার্য ত্রিপুরার ছেলে। আহত হনেসা ত্রিপুরা সে খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়া ইউনিয়নের সুরেন্দ্র মাস্টার পাড়ার মনোহরি ত্রিপুরার ছেলে। তবে বাস চালক ও হেলপার পলাতক রয়েছে।
জানা যায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস শান্তি পরিবহনের সাথে এবং মাটিরাঙা থেকে একটি মোটরসাইকেল গুইমারা ফেরার পথে বাইল্যাছড়ি স্কুল পাড়া নামক এলাকায় পৌছালে মুখোমুখি সংঘর্ষ ঘটে।
স্হানীয়রা তাদের উদ্ধার করে মাটিরাঙা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার ফারিয়া আহম্মেদ মোটরসাইকেল চালককে মৃত ঘোষণা করেন। অপর আরোহী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
গুইমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সোহরাওয়ার্দী জানান, শান্তি পরিবহণ ও মোটরসাইকেলের সংঘর্ষে ২ ব্যাক্তিকে উদ্ধার করে মাটিরাঙা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। এবং ঘটনাস্থল থেকে শান্তি পরিবহন বাসটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। মামলা দায়েরের পর আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

