AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কালীগঞ্জে প্রিজাইডিং ও পোলিং কর্মকর্তাদের প্রশিক্ষণ শুরু


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৬:২১ পিএম, ৪ ফেব্রুয়ারি, ২০২৬

কালীগঞ্জে প্রিজাইডিং ও পোলিং কর্মকর্তাদের প্রশিক্ষণ শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। জেলা নির্বাচন অফিসের আয়োজনে উপজেলার বালীগাঁও উচ্চ বিদ্যালয়ে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার প্রথম দিনে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা নির্বাচন কর্মকর্তা মো. মিজানুর রহমান এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা আশরাফুল ইসলাম, গাজীপুর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা তারিক আজিজ, টঙ্গী থানার নির্বাচন কর্মকর্তা রুম্পা সরকার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আফরোজা বেগম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আবুল হোসেন আকাশসহ নির্বাচন সংশ্লিষ্ট প্রশিক্ষকবৃন্দ। প্রশিক্ষণ কর্মশালায় নির্বাচনে দায়িত্বরত কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।

দুদিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় কালীগঞ্জ উপজেলার ৯০টি ভোটকেন্দ্রের জন্য প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং কর্মকর্তা হিসেবে দায়িত্বপ্রাপ্ত এক হাজার ৬৬৬ জন স্কুল-কলেজের শিক্ষক ও প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন। ঢাকাস্থ নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট এ প্রশিক্ষণের আয়োজন করেছে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!