AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সাবেক মেয়র বেলাল তালুকদার গ্রেফতার


Ekushey Sangbad
কালাই উপজেলা প্রতিনিধি, জয়পুরহাট
০৩:৪৬ পিএম, ৩ ফেব্রুয়ারি, ২০২৬

সাবেক মেয়র বেলাল তালুকদার গ্রেফতার

জয়পুরহাট জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক,কালাই পৌরসভার সাবেক মেয়র ও কালাই উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম তালুকদার বেলালকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে কালাই পৌরশহরের কৃষি ব্যাংক মহল্লায় তাঁর নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত তৌফিকুল ইসলাম তালুকদার বেলাল কালাই পৌরশহরের তালুকদারপাড়া মহল্লার মৃত তাইফুল ইসলাম তালুকদার খোকার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি জানান, তৌফিকুল ইসলাম তালুকদার বেলালের বিরুদ্ধে জয়পুরহাট শহরে নাশকতা ও বিস্ফোরক আইনে একটি মামলা রয়েছে। ওই মামলায় গত বছরের ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন বলে জানায় পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাঁকে কালাই পৌরশহরের কৃষিব্যাংক মহল্লায় অবস্থিত তাঁর বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পর জেলা গোয়েন্দা সংস্থার কার্যালয়ে  প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার দুপুরে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান জেলা গোয়েন্দা পুলিশের ওই কর্মকর্তা।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!