AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
ছারছীনার পীর ছাহেব

ব্যক্তির সংশোধনের মাধ্যমে সমাজে ইসলাম প্রতিষ্ঠিত হবে


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, পিরোজপুর
০৮:৪৭ পিএম, ৩১ জানুয়ারি, ২০২৬

ব্যক্তির সংশোধনের মাধ্যমে সমাজে ইসলাম প্রতিষ্ঠিত হবে

ব্যক্তির সংশোধনের মাধ্যমে সমাজে ইসলাম প্রতিষ্ঠিত হবে বলে মন্তব্য করেছের ছারছীনা শরীফের পীর ছাহেব। তিনি বলেন,  দল মত নির্বিশেষে দলীয় রাজনীতির ঊর্ধ্বে থেকে ছারছীনা দরবার শরীফ সূচনা লগ্ন থেকেই বাংলার বুকে নানামুখী ইসলামের খেদমত করে আসছে যেটা সন্দেহাতীতভাবে স্বীকৃত।

আজ শনিবার সকালে  ছারছীনা জামে মসজিদে বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ নেছারাবাদ উপজেলা শাখার সম্মেলন প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন,  প্রতিটি শিক্ষাঙ্গনে দ্বীন ইসলামকে পূর্ণাঙ্গ রূপে চর্চার জন্য বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ এর পতাকাতলে সপ্তমূলনীতির আলোকে দৃঢ়তার সাথে দাওয়াতী কার্যক্রম চালিয়ে যেতে হবে।

ছারছীনা শরীফের পীর ছাহেব বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে প্রতিটি জেলা, উপজেলা, ইউনিয়ন এমনকি মহল্লা পর্যায়ে বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ এর দাওয়াত নিয়ে আহলে সুন্নত ওয়াল জামাতের আকিদার প্রচারণায় নানামুখি কার্যক্রম  পরিচালনা করতে হবে। বর্তমান ফিতনার যুগে ভবিষ্যৎ প্রজন্মকে নৈতিক ধ্বংসের হাত থেকে রক্ষার জন্য আমাদেরকে সুচিন্তিত পদক্ষেপ গ্রহণ করে বাস্তবায়ন করতে হবে।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহর উপদেষ্টা সভাপতি আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু বকর মোহাম্মদ ছালেহ নেছারুল্লাহ।

 

Link copied!