AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বেলাইচন্ডীতে শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে নীলফামারীর খান ব্রাদার্স চ্যাম্পিয়ন



বেলাইচন্ডীতে শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে নীলফামারীর খান ব্রাদার্স চ্যাম্পিয়ন

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডীতে বেলাইচন্ডী ইয়ং সোসাইটির আয়োজনে অনুষ্ঠিত শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় সৈয়দপুর ফুটবল কোচিং সেন্টারকে ২–০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে নীলফামারীর জলঢাকা উপজেলার পাঠানপাড়ার খান ব্রাদার্স।

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডী ইউনিয়নের বেলাইচন্ডী বাসস্ট্যান্ড সংলগ্ন মনপুরা মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। এ ফাইনাল খেলার মধ্য দিয়ে প্রায় মাসব্যাপী আয়োজিত শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের পরিসমাপ্তি ঘটে।

ফাইনাল খেলায় নীলফামারীর জলঢাকা উপজেলার পাঠানপাড়ার খান ব্রাদার্স বনাম সৈয়দপুর ফুটবল কোচিং সেন্টার মুখোমুখি হয়। খেলার প্রথমার্ধের ৩৮ মিনিটে খান ব্রাদার্সের ৯ নম্বর জার্সিধারী খেলোয়াড় শাহরিয়ার ইমন তার দলের পক্ষে প্রথম গোলটি করেন। ফলে প্রথমার্ধে ১–০ গোলে এগিয়ে থাকে খান ব্রাদার্স।

দ্বিতীয়ার্ধের খেলা শুরুর ১৩ মিনিটের মাথায় খান ব্রাদার্সের ১০ নম্বর জার্সিধারী নাইজেরিয়ান খেলোয়াড় বো-বো দলের পক্ষে আরও একটি গোল করেন। পরবর্তীতে খেলা শেষ পর্যন্ত আর কোনো দল গোল করতে পারেনি। এতে করে খান ব্রাদার্স ২–০ গোলে সৈয়দপুর ফুটবল কোচিং সেন্টারকে পরাজিত করে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়।

ফাইনাল খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত হন খান ব্রাদার্সের ৯ নম্বর জার্সিধারী খেলোয়াড় শাহরিয়ার ইমন।

খেলায় রেফারির দায়িত্ব পালন করেন পাবনার তুষার সরকার। সহকারী রেফারি ছিলেন দিনাজপুরের সেতাবগঞ্জের মো. জসিম উদ্দিন ও পাবনার ফজলুল হক। চতুর্থ রেফারির দায়িত্ব পালন করেন বেলাইচন্ডীর সুশান্ত কুমার রায়। যৌথভাবে ধারাভাষ্য দেন দিনাজপুরের বীরগঞ্জের স্বনামখ্যাত ক্রীড়া ধারাভাষ্যকার তাইফুল ইসলাম তপু এবং পার্বতীপুরের খোরশেদ রায়হান।

ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সাদ্দাম হোসেন। বিশেষ অতিথি ছিলেন পার্বতীপুর সরকারি ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও বেলাইচন্ডী ইয়ং সোসাইটির প্রধান উপদেষ্টা মো. জালাল উদ্দিন আহমেদ এবং রংপুর মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. প্রিয়ব্রত কর্মকার।

খেলা শেষে ট্রফি ও প্রাইজমানি বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এবং সভাপতিত্ব করেন বেলাইচন্ডী ইয়ং সোসাইটির সভাপতি ও বেলাইচন্ডী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. হানিফ উদ্দিন প্রামানিক।

এ সময় আরও উপস্থিত ছিলেন পার্বতীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুক হোসেন, নীলফামারী জেলা মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক ও বেলাইচন্ডী ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক শহিদুল ইসলাম সরকার, ইয়ং সোসাইটির সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম বিপ্লব ও এস এম খুরশীদ আলম মজনু, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক বাবর আলী বাবর, কোষাধ্যক্ষ মো. কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক আরেফিন সিদ্দিকী, ক্রীড়া সম্পাদক মেহেদী হাসানসহ সংগঠনের নেতৃবৃন্দ।

ফাইনাল খেলাটি উপভোগ করতে পার্বতীপুরসহ আশপাশের জেলা ও উপজেলার কয়েক হাজার ফুটবলপ্রেমী দর্শক মাঠে উপস্থিত ছিলেন। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মধ্যে ট্রফি এবং যথাক্রমে ১ লাখ ৫০ হাজার টাকা ও ১ লাখ টাকার প্রাইজমানি তুলে দেওয়া হয়।

এর আগে প্রধান অতিথি ইউএনও মো. সাদ্দাম হোসেন বেলুন উড়িয়ে ফাইনাল খেলার উদ্বোধন করেন এবং অংশগ্রহণকারী খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন।

উল্লেখ্য, এ টুর্নামেন্টে সৈয়দপুর ফুটবল কোচিং সেন্টার, সিরাজগঞ্জ সবুজ সংঘ স্টার ক্লাব, কুষ্টিয়া পোড়াদহ ওয়ান্ডারার্স ক্লাব, রাজবাড়ী সূর্য সেনা ক্লাব, সৈয়দপুর ফুটবল একাডেমি, চুয়াডাঙ্গার ফাইদা এগ্রো অ্যান্ড মন্ডল স্পোর্টস, ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলের সোহেল রানা ফুটবল ক্লাব (এসআরএফসি) এবং নীলফামারীর জলঢাকার খান ব্রাদার্সসহ মোট ৮টি দল অংশগ্রহণ করে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!