AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চরভদ্রাসন পাইলট উচ্চ বিদ্যালয়ের ৭৯তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত


Ekushey Sangbad
চরভদ্রাসন উপজেলা প্রতিনিধি ,ফরিদপুর  
০৬:১৪ পিএম, ২৯ জানুয়ারি, ২০২৬

চরভদ্রাসন পাইলট উচ্চ বিদ্যালয়ের ৭৯তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

ফরিদপুরের চরভদ্রাসনের ঐতিহ্যবাহী পাইলট উচ্চ বিদ্যালয়ের ৭৯তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন চরভদ্রাসন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) যায়েদ হোসাইন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাকসুদুর রহমান, একাডেমিক সুপারভাইজার জনাব ইয়াহিয়া এবং চরভদ্রাসন থানার এসআই রফিকুজ্জামান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম। বক্তারা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে নিয়মিত ক্রীড়া চর্চার ওপর গুরুত্বারোপ করেন।

উল্লেখ্য, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জালাল উদ্দিন মহোদয়ের উপস্থিত থাকার কথা থাকলেও জরুরি সরকারি কাজের কারণে তিনি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি।

দিনব্যাপী আয়োজিত এ ক্রীড়া প্রতিযোগিতায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!