AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাষ্ট্র গঠনে জামায়েতের বিকল্প নেই: জামায়াত প্রার্থী


Ekushey Sangbad
আবু রাসেল সুমন, খাগড়াছড়ি
০৪:০৯ পিএম, ২৯ জানুয়ারি, ২০২৬

রাষ্ট্র গঠনে জামায়েতের বিকল্প নেই: জামায়াত প্রার্থী

সাধারন মানুষের স্বতস্ফুর্ত অংশগ্রহণই বলে দেয় রাষ্ট্র গঠনে জামায়েতের বিকল্প নেইএমন মন্তব্য করেছেন খাগড়াছড়ি সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী এড.মো: এয়াকুব আলী।

তিনি বলেন, সাধারণ মানুষের যে ভালোবাসা ও সমর্থন দাঁড়িপাল্লা প্রতীকের প্রতি রয়েছে তা অকল্পনীয়। তাদের স্বতস্ফুর্ত অংশগ্রহণই বলে দেয় ন্যায়-ইনসাফভিত্তিক, বৈষম্যহীন, চাঁদাবাজমুক্ত একটি সুন্দর রাষ্ট্র গঠন করার।তাদের স্বতস্ফুর্ত অংশগ্রহণই বলে দেয় ন্যায়-ইনসাফভিত্তিক, বৈষম্যহীন, চাঁদাবাজমুক্ত একটি সুন্দর রাষ্ট্র গঠন করার।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) মাটিরাঙ্গা পৌরসভায় নির্বাচনী প্রচারণা কালে তিনি এসব কথা বলেন।

১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত জোট ও জামায়াতে ইসলামীর গনসংযোগ কালে এড.মো: এয়াকুব আলী আরো বলেন, নির্বাচনী মাঠে এখনো লেভেল প্লেয়িং তৈরি করা সম্ভব হয়নী। প্রতিপক্ষ একটি দল নির্বাচনী প্রচারণা চলাকালে প্রতিনিয়ত বাধাগ্রস্থ করছে। আমাদের নেতাকর্মীদের কে হুমকি ধমকি দিয়ে যাচ্ছে। যা অত্যন্ত দুংখজনক। আমি জেলা ও উপজেলা রিটানিং অফিসারসহ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই এ বিষয়ে যেন তারা দ্রুত পদক্ষেপ গ্রহন করেন।

অপরদিকে প্রচারণায় অংশ নেয়া দশ দলীয় নির্বাচনী জোটের এনসিপি‍‍`র খাগড়াছড়ির জেলা আহবায়ক নূর আলম বলেন, বাংলাদেশের জনগণ রাষ্ট্রক্ষমতার মালিক হোক। মানুষের মৌলিক অধিকার, ধর্মীয় স্বাধীনতা, ন্যায়বিচার ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।

তিনি আরো বলেন, দাঁড়িপাল্লা প্রতীক হচ্ছে ন্যায় ও ইনসাফের প্রতীক। এই প্রতীকে ভোট দিলে দুর্নীতি, লুটপাট, মিথ্যা মামলা দিয়ে হয়রানী, অপরাধ নৈরাজ্য ও দুঃশাসনের অবসান ঘটবে। তাই সকল শ্রেণি-পেশার মানুষকে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেয়ার পাশাপাশি গণভোটে অংশগ্রহণ করে হ্যাঁ ভোটকে বিজয়ী করার আহ্বান জানান তিনি।

এ সময় তিনি ভোটারদের কাছে পরিবর্তনের বার্তা পৌঁছে দিতে মাটিরাঙা বাজারের প্রতিটি দোকানে গিয়ে নির্বাচনী গণসংযোগ করেন।

গন সংযোগ প্রচারণায় দশ দলীয় জোট এবং জামায়েতে ইসলামীর জেলা-উপজেলা পৌরসহ ইউনিয়নের সকল নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!