নরসিংদী-২ আসনের পলাশ নির্বাচনী এলাকায় আজ ২৯ জানুয়ারি আসছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ দুই নেতা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এদিন বেলা ২টায় উপজেলার ঘোড়াশাল পোস্ট অফিস সড়কে ১০-দলীয় জোটের প্রার্থী গোলাম সারোয়ার তুষারের নির্বাচনী পথসভায় অংশ নেবেন তারা। এ উপলক্ষে এনসিপির নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।
এনসিপির নেতারা মনে করছেন, নরসিংদী-২ আসনটি দলীয়ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আসন। এ কারণে এই আসনে সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সরাসরি উপস্থিতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই সফরের মাধ্যমে মাঠপর্যায়ে দলীয় সংগঠন আরও সুসংহত হবে এবং ভোটারদের মধ্যে ইতিবাচক বার্তা পৌঁছাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
এনসিপির ঘোড়াশাল পৌরসভা আহ্বায়ক আতিকুল হক খান নাঈম বলেন, শান্তিপূর্ণ ও শৃঙ্খল পরিবেশে কর্মসূচি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে। আশা করি, আমাদের দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই প্রচারণা কর্মসূচি সফল হবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

