AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নির্বাচনের বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা প্রশাসন


Ekushey Sangbad
মোঃ সাকের খান, মদন, নেত্রকোণা
০৩:২২ পিএম, ২৮ জানুয়ারি, ২০২৬

নির্বাচনের বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা প্রশাসন

নেত্রকোনার মদন উপজেলায়  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনকালীন নিরাপত্তা ও সার্বিক প্রস্তুতি পর্যালোচনার অংশ হিসেবে উপজেলার দায়িত্বপূর্ণ এলাকার বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন  মদন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজ বেদবতী মিস্ত্রি।

উপজেলার ৮ ইউনিয়নের  বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শনকালে সঙ্গে ছিলেন, উপজেলা( ভূমি) সহকারী কমিশনার শাওলিন নাহার, মদন উপজেলার আর্মি ক্যাম্প কমান্ডার বাংলাদেশ সেনাবাহিনীর ২১ ইস্টবেঙ্গল রেজিমেন্টের অফিসার লেফটেন্যান্ট রিহাম আয়মান, মদন থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ হাসনাত জামান, মদন ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার জমিয়ত  আলী, খোলা কাগজ মদন  উপজেলা প্রতিনিধি মদন প্রেসক্লাবের সদস্য আলী আজগর পনির সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

উপজেলার বিভিন্ন ভোট কেন্দ্রসমূহ পরিদর্শনকালে  কেন্দ্রসমূহের নিরাপত্তা ব্যবস্থা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে মদন সরকারি হাজী আব্দুল আজিজ খান ডিগ্রী কলেজ ভোট কেন্দ্র, মদন শহীদ স্মরণিকা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে, কোড ভবন পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে সহ বিভিন্ন ভোট কেন্দ্রে পরিদর্শন শেষে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন  শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা নিয়ে পর্যালোচনা করেন এবং কেন্দ্রের ত্রুটি অসম্পূর্ণ কাজ সম্পন্ন করার নির্দেশ দেন  মদন উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজ বেদবতী মিস্ত্রী।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!