AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জামালপুর-৩ আসনে একই গ্রামের তিন এমপি প্রার্থী


Ekushey Sangbad
সাইফুল, মাদারগঞ্জ, জামালপুর
০১:১৪ পিএম, ২৮ জানুয়ারি, ২০২৬

জামালপুর-৩ আসনে একই গ্রামের তিন এমপি প্রার্থী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৩ (মেলান্দহ–মাদারগঞ্জ) আসনে একই গ্রাম থেকে তিনজন সংসদ সদস্য (এমপি) প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিষয়টি ঘিরে স্থানীয় ভোটারদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা ও কৌতূহল।

জানা গেছে, প্রার্থীরা সবাই জামালপুরের মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের ছবিলা পুর গ্রামের বাসিন্দা। তারা হলেন—ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী দৌলতুজ্জামান আনছারী, গণঅধিকার পরিষদের প্রার্থী লিটন মিয়া এবং স্বতন্ত্র প্রার্থী সাদিকুর রহমান সিদ্দিকি শুভ।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, জামালপুর-৩ আসনে মোট নয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে একই গ্রাম থেকে তিনজন প্রার্থী হওয়ায় এলাকাজুড়ে আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

তিন প্রার্থীই দীর্ঘদিন ধরে সভা-সমাবেশ, উঠান বৈঠক ও গণসংযোগের মাধ্যমে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। উল্লেখযোগ্য বিষয় হলো, তাদের বাড়ি একই গ্রামে অবস্থিত এবং ভোটাধিকার প্রয়োগ করবেন একই ভোটকেন্দ্রে।

স্থানীয়দের মতে, একই গ্রামের তিনজন প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা এবারের নির্বাচনে ভিন্নমাত্রা যোগ করেছে এবং ভোটের সমীকরণেও প্রভাব ফেলতে পারে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!