রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক জনাব মো. মাহফুজুর রহমান রিটনের সঙ্গে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংগঠনের প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বুধবার (১৭ জুন) নগর ভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে ছোটবনগ্রাম মাধ্যমিক আদর্শ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা. উহিমা মল্লিক, সহকারী শিক্ষক মো. আমিনুর রহমান, মো. আলমগীর কবির, মোসা. জেসমিন আরা, মোসলেমা ফেরদৌসী প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়া জনতা ব্যাংক হড়গ্রাম শাখার ব্যবস্থাপক মো. সাফিকুর ইসলাম, মহিলা শাখা ব্যবস্থাপক গোলাম মোস্তফা, কর্পোরেট শাখার সিনিয়র অফিসার আব্দুস সালাম, সিনিয়র অফিসার মোজাফফর হোসেনসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তারা প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা জানান।
পাশাপাশি নগরীর ১৪নং ওয়ার্ডের বাসিন্দা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও পৃথকভাবে প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ করেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

