AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভৈরবে ট্রেনের বগি লাইনচ্যুত, তিন রুটে ট্রেন চলাচল বন্ধ


Ekushey Sangbad
ভৈরব উপজেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ
১১:১১ এএম, ২৭ জানুয়ারি, ২০২৬

ভৈরবে ট্রেনের বগি লাইনচ্যুত, তিন রুটে ট্রেন চলাচল বন্ধ

কিশোরগঞ্জের ভৈরব বাজার জংশনে ঢাকা থেকে চট্টগ্রামগামী ঢাকা মেইল–২ (ডাউন) ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় ঢাকা–সিলেট–চট্টগ্রাম রুটে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা ধরে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

সোমবার (২৬ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে ভৈরব বাজার জংশন অতিক্রম করার প্রায় ১৫০ মিটার সামনে এ দুর্ঘটনা ঘটে। এর আগে ট্রেনটি রাত ১১টা ৪৫ মিনিটে ঢাকা রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসে।

রেলওয়ে সূত্র জানায়, রাত ২টা ৫৫ মিনিটে ভৈরব বাজার জংশনের কেবিন স্টেশন মাস্টার ট্রেনটিকে অগ্রসর হওয়ার সংকেত দেন। কিছু দূর এগোনোর পর ইঞ্জিনের পর চতুর্থ কোচের একটি বগি হঠাৎ লাইনচ্যুত হয়ে পড়ে। এতে জংশনের আপ ও ডাউন—দুই লাইনই অচল হয়ে যায়।

এর ফলে রাত ৩টা থেকে ঢাকা, সিলেট ও চট্টগ্রাম রুটে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। বিভিন্ন স্টেশনে আটকা পড়েন বহু যাত্রী।

ভৈরব রেলওয়ে স্টেশন মাস্টার মো. ইউসুফ মিয়া জানান, দুর্ঘটনার পরপরই বগি সরানোর কাজ শুরু করা সম্ভব হয়নি। পরে উদ্ধার কার্যক্রম জোরদার করতে আখাউড়া থেকে একটি রিলিফ ট্রেন পাঠানো হয়। বর্তমানে উদ্ধার কাজ চলমান রয়েছে। কাজ শেষ হলে দ্রুততম সময়ের মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!