AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে জেলেদের মাঝে গরু বিতরণ


Ekushey Sangbad
উজিরপুর উপজেলা প্রতিনিধি, বরিশাল
১০:৩৭ পিএম, ২৬ জানুয়ারি, ২০২৬

বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে জেলেদের মাঝে গরু বিতরণ

উজিরপুরে বিকল্প কর্মসংস্থান সৃষ্টি ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে অসচ্ছল জেলেদের মাঝে গরু বিতরণ করা হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) সকাল ১০টায় উপজেলার পরিষদ চত্বরে এ গরু বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৬০ জন জেলের হাতে গরু তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোঃ খোকন সরদার,পৌর সভাপতি মোঃ আল-আমিন সরদার, পৌর বিএনপির সহ সভাপতি মোঃ গিয়াস উদ্দিন আকন।

বক্তারা বলেন, জেলেদের জীবনমান উন্নয়নে মাছ ধরার পাশাপাশি বিকল্প আয়ের উৎস তৈরি করা জরুরি। নিষেধাজ্ঞা ও প্রাকৃতিক দুর্যোগের সময় জেলেরা যাতে আর্থিক সংকটে না পড়েন, সে লক্ষ্যে সরকার এ ধরনের সহায়তামূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। গরু পালন জেলেদের জন্য একটি টেকসই ও লাভজনক বিকল্প কর্মসংস্থান হিসেবে কাজ করবে।

 

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!