AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মিছিলে মানসিক ভারসাম্যহীন যুবক, আগলে নিলেন জামায়াত প্রার্থী


Ekushey Sangbad
সুরুজ আলী, জেলা প্রতিনিধি, নাটোর
০৮:৩৭ পিএম, ২৬ জানুয়ারি, ২০২৬

মিছিলে মানসিক ভারসাম্যহীন যুবক, আগলে নিলেন জামায়াত প্রার্থী

নির্বাচনী মিছিল চলাকালে এক মানবিক দৃশ্য সবার দৃষ্টি কেড়েছে। হঠাৎ মিছিলের মধ্যে আগমন করা এক মানসিক ভারসাম্যহীন যুবকের কাঁধে হাত রেখে তাকে সঙ্গে নিয়ে মিছিল করেন জামায়াতে ইসলামী মনোনীত নাটোর-৪ (গুরুদাসপুর–বড়াইগ্রাম) আসনের এমপি প্রার্থী মাওলানা আব্দুল হাকিম।

দাঁড়িপাল্লা প্রতীকের এ মিছিলটি গতকাল বিকেলে নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার বনপাড়া বাজারে অনুষ্ঠিত হয়। মিছিল চলাকালে ওই যুবককে দেখে তার প্রতি সহানুভূতি প্রকাশ করেন মাওলানা আব্দুল হাকিম।

এ সময় তিনি নিজ উদ্যোগে যুবকটিকে নিরাপদে মিছিলের সঙ্গে রাখেন, যা উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে প্রশংসার সৃষ্টি করে।
স্থানীয়রা জানান, রাজনৈতিক কর্মসূচির ভিড়েও এমন মানবিক আচরণ বিরল। ঘটনাটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনার জন্ম।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!