AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

প্রাণিসম্পদ অধিদপ্তরের হাঁস বিতরণ



প্রাণিসম্পদ অধিদপ্তরের হাঁস বিতরণ

কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার চরাঞ্চলের দরিদ্র জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে হাঁস বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে চরাঞ্চলের সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় মোট ১৮০টি দরিদ্র পরিবারের মাঝে হাঁস বিতরণ করা হয়।

এর মধ্যে রাজীবপুর সদর ইউনিয়নের ৫৯টি, কোদালকাটি ইউনিয়নের ৬১টি এবং মোহনগঞ্জ ইউনিয়নের ৬০টি পরিবারের মাঝে এসব হাঁস বিতরণ করা হয়।

কর্মসূচির উদ্বোধন করেন,রাজীবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.এফ.এম. শামীম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বিপ্লব কুমার সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন তাছাব্বর হোসেন (ফাহাদ), মুকুল মিয়া, মিজানুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

কর্মসূচির মাধ্যমে চরাঞ্চলের দরিদ্র পরিবারগুলোর আয় বৃদ্ধি ও পুষ্টি চাহিদা পূরণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

সহিজল ইসলাম

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!