বান্দরবানের আলীকদমে ম্রো জনগোষ্ঠীর ওপর হামলার ঘটনায় বহুল আলোচিত পলাতক আসামি জাফর আলমকে গ্রেপ্তার করেছে আলীকদম থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (২৫ জানুয়ারি) ভোররাতে থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে আলীকদম থানার পলাতক আসামি জাফর আলম (৪৫)–কে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত জাফর আলম ফরিদুল ইসলামের ছেলে। তিনি নয়াপাড়া ইউনিয়নের মুক্তার সর্দারপাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে সকালে বান্দরবান সদর আদালতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে আলীকদম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমজাদ হোসেন জানান, একাধিক মামলার আসামি জাফর আলমকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

