AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নড়াইলে কাভার্ড ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত


Ekushey Sangbad
উজ্জ্বল রায়, নড়াইল
১২:১১ পিএম, ২৪ জানুয়ারি, ২০২৬

নড়াইলে কাভার্ড ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

নড়াইলে কাভার্ড ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে অন্তু শেখ (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেল ৪টার দিকে নড়াইল সদর উপজেলার যশোর–কালনা মহাসড়কের বুড়িখালি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নড়াইলের তুলরামপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত অন্তু শেখ গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলার বেলতলা বালিয়াডাঙ্গা গ্রামের শহিদ শেখের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও ঘটনাস্থলে উপস্থিত নিহতের ছোট ভাই জানান, অন্তু শেখ শুক্রবার সকালে নিজ বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার বেলতলা বালিয়াডাঙ্গা থেকে নড়াইল সদর উপজেলার মাইজপাড়া পশুর হাটে গরু কেনা-বেচার উদ্দেশ্যে যান। গরু কেনা-বেচা শেষে বিকেলে মোটরসাইকেলযোগে বাড়ির উদ্দেশ্যে রওনা হন তিনি।

পথিমধ্যে যশোর–কালনা মহাসড়কের বুড়িখালি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি কাভার্ড ভ্যানের নিচে ঢুকে পড়ে। এ ঘটনায় গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই অন্তু শেখের মৃত্যু হয়।

এ বিষয়ে তুলরামপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ সেকেন্দার আলী বলেন, “কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে হেফাজতে নেওয়া হয়েছে। কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!