AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২৫ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সিংগাইরে স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট, আটক ১



সিংগাইরে স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট, আটক ১

মানিকগঞ্জের সিংগাইরে একটি বসতবাড়িতে টিন কেটে প্রবেশ করে স্বর্ণালংকার, নগদ অর্থ ও একটি মোটরসাইকেল লুটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ভোর রাত ৪টার দিকে উপজেলার চান্দহর ইউনিয়নের সোনাটেংরা গ্রামের ফারুক হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, আটক ব্যক্তি হলেন চান্দহর ইউনিয়নের সোনাটেংরা গ্রামের মৃত মনসুর আলীর ছেলে রায়হান শেখ (২০)।
ভুক্তভোগী পরিবারের স্বজনদের বরাতে জানা যায়, ডাকাতির উদ্দেশ্যে তিনজন দুর্বৃত্ত টিন কেটে ফারুক হোসেনের ঘরে প্রবেশ করে। এ সময় তারা অস্ত্রের মুখে তাকে জিম্মি করে তার স্ত্রীর গলায় ছুরি ধরে ভয়ভীতি দেখিয়ে দুইটি স্বর্ণের চেইন, একটি স্বর্ণের আংটি, তিনটি স্বর্ণের কানের দুল, প্রায় ২১ ভরি রুপার অলংকার, নগদ টাকা এবং একটি প্লাটিনা মোটরসাইকেল লুট করে নিয়ে যায়।
ঘটনার পরপরই বিষয়টি বাগুর্লী তদন্ত কেন্দ্রের পুলিশকে জানানো হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ডাকাতির সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করে।
এ বিষয়ে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং লুট হওয়া মালামাল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!