AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জীবননগরে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে জামায়াত প্রার্থী



জীবননগরে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে জামায়াত প্রার্থী

চুয়াডাঙ্গা-২ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও জেলা জামায়াত ইসলামীর আমির মো. রুহুল আমিন জীবননগরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন।

বৃহস্পতিবার সকাল ১০‌ টার দিকে জীবননগর উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার সূচনা উপলক্ষে পারিবারিক কবর জিয়ারতের পর সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। জীবননগর উপজেলা জামায়াত ইসলামীর নায়েবে আমির শাখাওয়াত হোসেন মতবিনিময় সভায় সভাপতিত্বে করেন।
মতবিনিময় সভায় রুহুল আমিন আসন্ন ত্রয়ােদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজের নির্বাচনী অঙ্গীকার, উন্নয়ন ভাবনা এবং এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, জনগণের কল্যাণে একটি কৃষি বিশ্ববিদ্যলয়, স্থলবন্দর, জনগনের অধিকার প্রতিষ্ঠা, সুশাসন নিশ্চিত করা এবং দুর্নীতিমুক্ত সমাজ গঠনে, তিনি কাজ করতে চান। এ সময় তিনি সাংবাদিকদের ভূমিকা ও সহযোগিতার প্রতি গুরুত্ব আরোপ করেন।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা জেলা মাজলেসুল মুফাসসিরিন সূরা সভাপতি মাওলানা হাফিজুর রহমান, সাবেক জেলা আমীর আনারুল হক মানিক, জেলা নাইবে আমীর আজিজুর রহমান ও উপজেলা সেক্রেটারি মাহফুজুর রহমানসহ সেক্রেটারি মওলানা আবু বক্কর ছিদ্দিক ও যুব বিভাগের সভাপতি মাজেদুর রহমান লিটন।
সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, জীবননগর প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান বাবু, সেক্রেটারি নুর আলম, সাংবাদিক নারায়ণ ভৌমিক, সালাউদ্দীন কাজল, কাজী শামসুর রহমান চঞ্চল, আকিমুল ইসলাম, মুন্সি রায়হান, জামাল হোসেন খোকন, এমআই মুকুল, মিথুন মাহমুদ, তারিকুর রহমান, হাসান নিলয়, মুতাছিনবিল্লা, তুহিনুজ্জামান, অর্পন রকি প্রমুখ।


একুশে সংবাদ/ওজি

Link copied!