AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কোটচাঁদপুরে মেছো বাঘ পিটিয়ে মারার অভিযোগ


Ekushey Sangbad
সুব্রত কুমার, কোটচাঁদপুর, ঝিনাইদহ
০২:২৯ পিএম, ২১ জানুয়ারি, ২০২৬

কোটচাঁদপুরে মেছো বাঘ পিটিয়ে মারার অভিযোগ

মেছো বাঘ মারার অভিযোগে কোটচাঁদপুর থানায় মামলা হয়েছে। মঙ্গলবার (২০- জানুয়ারি)  এ মামলাটি করেন বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রন ইউনিট শার্শা, যশোরের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম। মামলায় ৪ জন আসামি করা হয়েছে।
জানা যায়,কোটচাঁদপুরের গুড়পাড়া গ্রামের ড্রাগন চাষি মানিক বিশ্বাস। তিনি চোর আর পশু পাখির হাত থেকে ড্রাগন ফল রক্ষার জন্য ড্রাগনের জমি জাল দিয়ে ঘিরে রেখেছেন। ১৯ জানুয়ারি ওই জালে আটকে যায় একটি মেছো বাঘ। এ সময় উৎসুক জনতা বাঘটিকে পিটিয়ে মেরে ফেলেন বলে এজাহার সুত্রে জানা যায়।
এ ব্যাপারে বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রন ইউনিট শার্শা, যশোরের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন,কোটচাঁদপুরের গুড়পাড়া গ্রামের একটি ড্রাগন বাগানে মেছো বাঘ মেরে ফেলেছেন বলে জানতে পারি। এরপর বিভাগীয় বন কর্মকর্তা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষন বিভাগের মোখিক নির্দেশে এবং কোটচাঁদপুর বনবিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলামের তথ্য অনুযায়ী ঘটনাস্থলে গিয়ে মৃত বাঘটি উদ্ধার করা হয়। এরপর বাঘটির ময়না তদন্ত শেষে কোটচাঁদপুর থানায় মামলা করা হয়েছে। মামলা নাম্বার ৭,তারিখ-২০-০১-২৬। ওই মামলায় ৪ জনকে আসামি করা হয়েছে।
 

তিনি বলেন, বাঘটি মেরে তারা বন্যপ্রাণী (সংরক্ষণে ও নিরাপত্তা) অধ্যাদেশ ২০২৬ এর ধারা ৪১(৩) অনুযায়ী অপরাধ করেছেন। যা ধারা ৪৪ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। এটি ধারা ৪৬ অনুযায়ী ৪১(৩) এর অধীন সংঘঠিত আমলযোগ্য অপরাধ ও জামিন অযোগ্য। পরে বাঘটিকে দাফন সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।
কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান বলেন,বাঘ মারার ঘটনায় একটা মামলা হয়েছে। মামলাটির তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষে ব্যবস্থা নেয়া হবে।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!