AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মশার কয়েলে পুড়ে ঝলসে গেল শিশুর শরীর, ভস্মীভূত বসত ঘর


Ekushey Sangbad
সুব্রত কুমার, কোটচাঁদপুর, ঝিনাইদহ
০৯:২৫ পিএম, ১৮ জানুয়ারি, ২০২৬

মশার কয়েলে পুড়ে ঝলসে গেল শিশুর শরীর, ভস্মীভূত বসত ঘর

মশার কয়েলে পুড়ে গেছে ছোয়া নামের সাত বছরের কন্যা শিশু’র শরীর। পুড়ে ছাই হয়েছে বেকারী শ্রমিক রাকিব হোসেনের বসত ঘর।

রোববার (১৮ জানুয়ারি) বিকেলে ঘটনাটি ঘটেছে কোটচাঁদপুর উপজেলা কাঠালিয়া গ্রামে। শিশুটির অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে যশোর সদর হাসাপাতালে রেফার্ড করা হয়েছে।
ওই গ্রামের স্কুল শিক্ষক শফিকুর রহমান বলেন,ছোয়ার মা বাচ্চাটিকে ঘরে শুইয়ে রেখে মাথার পাশে মশার কয়েল জ্বালিয়ে দেন। এরপর একই ঘরে রাইস কুকারে চাউল দিয়ে পাশের বাড়িতে যান। এরপর ঘটে এ ঘটনা। ধারনা করা হচ্ছে মশার কয়েল থেকে আগুন সৃষ্টি হয়ে শিশুর বিছানার কাঁথায় ধরে যায়। সেখান থেকে মুহুর্তে পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়ে। সংবাদ পেয়ে শিশুটির মা ছুটে এসে ঘর থেকে বাচ্চাটিকে উদ্ধার করেন। তবে তার মধ্যে শিশুটির শরীরের মুখ বাদে বেশি ভাগ অংশ ঝলসে যায়। ওই আগুনে পুড়ে যায় তাদের  বসত হয়।
তিনি বলেন,ঘরটি বাঁশের চাটাই দিয়ে ঘেরা ও টিনের ছাউনি হওয়ায় খুব দ্রুত বসত ঘরটি পুড়ে ছাই হয়ে যায়।
ঘটনার পর ছোয়াকে উদ্ধার করে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকরা তাকে দেখে চিকিৎসা দেন। এরপর অবস্থা খারাপ হওয়ায় তাকে যশোর হাসপাতালে রেফার্ড করা হয়।
কোটচাঁদপুর উপজেলা স্বাাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ও আবাসিক মেডিকেল অফিসার  আশরাফুল ইসলাম বলেন,আগুনের পোড়া একটি শিশু হাসপাতালে এসেছিল। তার শরীরের প্রায় ৭০ শতাংশ পুড়ে গেছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় শিশুটিকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান বলেন,ঘটনাটি আমার জানা নাই। তবে খোঁজ নিয়ে দেখেছেন বলে জানিয়েছেন তিনি।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!