AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

প্রার্থীতা ফিরে পেলেন সিপিবি‍‍`র জুয়েল


Ekushey Sangbad
রাইসুল ইসলাম খোকন, সরিষাবাড়ী, জামালপুর
০৪:৩০ পিএম, ১৭ জানুয়ারি, ২০২৬

প্রার্থীতা ফিরে পেলেন সিপিবি‍‍`র জুয়েল

নির্বাচন কমিশনে আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছেন জামালপুর-৪(সরিষাবাড়ী) আসনের কাস্তে মার্কায় সিপিবি‍‍`র মনোনীত প্রার্থী মোঃ মাহবুব জামান জুয়েল। এই খবরে এলাকায় তার কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক আনন্দ-উচ্ছ্বাস লক্ষ করা গেছে।

শনিবার (১৭ জানুয়ারী) নির্বাচন কমিশনে আপিল শুনানি শেষে তাকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। এর ফলে নির্বাচনী মাঠে আবারও সক্রিয় অংশ গ্রহণের সুযোগ পেলেন তিনি। গত ৪ জানুয়ারি উপজেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জামালপুর জেলা রিটার্নিং কর্মকর্তা ও রাজনৈতিক দলের ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির স্বাক্ষরিত কপি না থাকার কারণ দেখিয়ে প্রার্থীতা বাতিল করেন।

মাহবুব জামান জুয়েল বলেন, নির্বাচন কমিশনের আপিল বিভাগের রায়ের মধ্য দিয়ে ন্যায় প্রতিষ্ঠা হয়েছে।


একুশে সংবাদ/ওজি

Link copied!