AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চরভদ্রাসনে গুরুতর অসুস্থ সবুজের চিকিৎসায় সহযোগিতার আহ্বান


Ekushey Sangbad
চরভদ্রাসন উপজেলা প্রতিনিধি ,ফরিদপুর  
০৫:৪৩ পিএম, ১৪ জানুয়ারি, ২০২৬

চরভদ্রাসনে গুরুতর অসুস্থ সবুজের চিকিৎসায় সহযোগিতার আহ্বান

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গাজিরটেক ইউনিয়নের চর অমরাপুর গ্রামের বাসিন্দা সবুজ দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থ অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন। তার পায়ে মারাত্মক পচন ধরেছে, যার ফলে তিনি স্বাভাবিকভাবে চলাফেরা তো দূরের কথা, দৈনন্দিন জীবনযাপন করতেও চরম অসহায়ত্বের মধ্যে পড়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, চরম অর্থাভাবে প্রয়োজনীয় চিকিৎসা করাতে না পারায় তার শারীরিক অবস্থার দিন দিন অবনতি ঘটছে। চিকিৎসকদের মতে, দ্রুত উন্নত চিকিৎসা না পেলে সবুজের জীবন মারাত্মক ঝুঁকির মুখে পড়তে পারে।

এই সংকটময় সময়ে সবুজ ও তার পরিবারের পাশে দাঁড়ানো সমাজের সর্বস্তরের মানুষের একান্ত প্রয়োজন। স্বজনদের ভাষ্য অনুযায়ী, অল্প পরিমাণ আর্থিক সহায়তাও তার চিকিৎসা ও জীবন রক্ষায় বড় সহায়ক হতে পারে।

মানবিক বিবেচনায় যারা সরাসরি সহযোগিতা করতে ইচ্ছুক, তারা বিকাশের মাধ্যমে সহায়তা পাঠাতে পারেন।বিকাশ নম্বর: ০১৭৮৭৮২১১৯০ (সবুজ)

এ বিষয়ে স্থানীয় সচেতন মহল, মানবিক সংগঠন ও বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী। তাদের মতে, মানবতার পাশে দাঁড়ানোই আমাদের সকলের দায়িত্ব।

সবুজের দ্রুত সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া ও সহযোগিতা চাওয়া হয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!