AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাজবাড়ীতে বিএনপির সাবেক সাধারণ সম্পাদকসহ গ্রেপ্তার ২



রাজবাড়ীতে বিএনপির সাবেক সাধারণ সম্পাদকসহ গ্রেপ্তার ২

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় সেনাবাহিনীর যৌথ অভিযানে অবৈধ অস্ত্র, মাদক ও বিভিন্ন যোগাযোগ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ সময় বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদকসহ দুইজনকে আটক করা হয়েছে।

রবিবার (১১ জানুয়ারি) দুপুরে বালিয়াকান্দি উপজেলার দুবলাবাড়ি ব্রিকফিল্ড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেো, মসিউল আলম চুন্নু ও মো. হৃদয় শেখ।

মসিউল আলম চুন্নু বালিয়াকান্দি উপজেলার দুবলাবাড়ি এলাকার খন্দকার আব্দুর রশিদের ছেলে এবং তিনি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক। অপরজন মো. হৃদয় শেখ একই উপজেলার শেখপাড়া এলাকার মো. রফিক শেখের ছেলে।

অভিযানকালে উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে, একটি এয়ার রাইফেল, ৮টি মোবাইল ফোন, ৩টি ওয়াকি-টকি, ৪টি ওয়াকি-টকি চার্জার, ২টি দেশীয় চাকু, ১টি ভর্তি মদের বোতল, ৩টি খালি মদের বোতল এবং নগদ ৩৮ হাজার টাকা।

অভিযান শেষে জব্দকৃত অস্ত্র, মাদক ও অন্যান্য আলামতসহ গ্রেপ্তারকৃত দুইজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রাজবাড়ী সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
 

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!