AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কুড়িগ্রামে খালেদা জিয়ার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও শোকসভা অনুষ্ঠিত


Ekushey Sangbad
আনোয়ার হোসেন, কুড়িগ্রাম
০৩:১০ পিএম, ১০ জানুয়ারি, ২০২৬

কুড়িগ্রামে খালেদা জিয়ার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও শোকসভা অনুষ্ঠিত

বাংলাদেশের তিন বারের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় কুড়িগ্রামে দোয়া মাহফিল ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় কুড়িগ্রাম সদর পৌরসভার ৫ নং ওয়ার্ডের ঘোষপাড়ায় আয়োজিত অনুষ্ঠানে সাবেক উপজেলা নির্বাচন অফিসার (অবঃ) মোঃ আব্দুল মালেকের সভাপতিত্বে দোয়া মাহফিল পরিচালনা করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি মোঃ উমর ফারুখ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব ও কুড়িগ্রাম-২ (কুড়িগ্রাম সদর, রাজারহাট, ফুলবাড়ী) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব সোহেল হোসনাইন কায়েকোবাদ।

অনুষ্ঠানে জেলা বিএনপির নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, ব্যবসায়ী ও সমাজসেবীরা উপস্থিত ছিলেন। এদের মধ্যে ছিলেন সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু, এডভোকেট আশরাফ আলী, মটর শ্রমিক নেতা আব্দুল মালেক, ডাক্তার বেলাল হোসেন, ব্যবসায়ী আব্দুর রাজ্জাক, সাবেক ব্যাংক কর্মকর্তা মোঃ মনসুর রহমান, সাবেক পৌর কমিশনার মোঃ রোস্তম আলী তোতা, আল-হারুনুজ্জামান হারুন, যুবদল নেতা নাসিম তারা, টিপু, মাসুদ রানা বাবু, মোর্শেদ হোসেন লিটু, রিজন সরকার, এনামুল হক এনা, আজিজুল ইসলাম এবং পৌর বিএনপির সদস্য ও সাংবাদিক জাফর আহমেদ।

দোয়া মাহফিল পরিচালনা করেন হাফেজ মাওলানা সাইদ বিন ঈমান। অনুষ্ঠানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করা হয় এবং মোনাজাতের আগে তার দীর্ঘ কর্মময় জীবনের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ মোনাজাত করা হয়। এছাড়া সদ্য প্রয়াত জেলা যুবদল সভাপতি রায়হান কবিরের রুহের মাগফেরাত কামনাও করা হয়।

শোকসভায় বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তার অবদানের প্রতি সম্মান প্রকাশ করেন।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!