AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাজবাড়ীতে অসুস্থ পশু জবাই করে মাংস বিক্রির দায়ে কসাইখানা সিলগালা



রাজবাড়ীতে অসুস্থ পশু জবাই করে মাংস বিক্রির দায়ে কসাইখানা সিলগালা

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় অসুস্থ পশু জবাই ও ওই মাংস বিক্রির দায়ে একটি কসাইখানা সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রায় ২ মণ খাবার অনুপযোগী মাংস মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের চর দৌলতদিয়া এলাকায় হামিদ মৃধার হাটে মো. হাসান মোল্লার মাংসের দোকানে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনতাসির হাসান খান।

অভিযানকালে একটি অসুস্থ গরু জবাই করে তার মাংস বিক্রির প্রমাণ পাওয়া যায়। পরে ভেটেরিনারিয়ান কর্তৃক পরীক্ষা করে মাংসটি খাবার অনুপযোগী ঘোষণা করা হয়।

গোয়ালন্দ উপজেলা চর মহিদাপুর এলাকার গরু বিক্রেতা মো. আলম খান জানান, আমার দীর্ঘদিন যাবত অসুস্থ ছিল। এবং গরুটি সুস্থ না হওয়ায়, মোঃ বাদশার মাধ্যম দিয়ে ৫ হাজার টাকা বিক্রি করে দেই হামিদ মৃধার হাটের কসাই মো. হাসান মোল্লার কাছে, এবং সে এখান থেকে জবাই করে বাজারে নিয়ে যান।

শুক্রবার (০৯ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনতাসির হাসান খান জানান, অসুস্থ পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন ২০১১-এর ১৭ ধারা অনুযায়ী মাংসটি অযোগ্য ঘোষণা করা হয় এবং ১৮ ধারা অনুযায়ী জনসম্মুখে মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট কসাইখানাটি সিলগালা করা হয়।

তিনি আরও বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি নিশ্চিত হই। তবে আমাদের উপস্থিতির আগেই অভিযুক্ত মাংস বিক্রেতারা কৌশলে পালিয়ে যায়। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের মোবাইল কোর্ট আইনে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!