AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
দ্রুত সংস্কারের আহ্বান

ব্রিজ ধসে থমকে গেছে জনজীবন, চরম দুর্ভোগ এলাকাবাসীর


Ekushey Sangbad
সুমাইয়া নূর প্রভা ,স্টাফ রিপোর্টার
১১:১৩ এএম, ৬ জানুয়ারি, ২০২৬

ব্রিজ ধসে থমকে গেছে জনজীবন, চরম দুর্ভোগ এলাকাবাসীর

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের শ্রীনিবাস কাঠি গ্রামের একটি গুরুত্বপূর্ণ ব্রিজের এক পাশ ধসে পড়ায় পুরো এলাকায় চরম জনদুর্ভোগ দেখা দিয়েছে। ব্রিজটি ক্ষতিগ্রস্ত হওয়ায় যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে এবং সাধারণ মানুষের স্বাভাবিক যাতায়াত মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ব্রিজটি দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। এ বিষয়ে একাধিকবার সংশ্লিষ্ট দপ্তরের দৃষ্টি আকর্ষণ করা হলেও কার্যকর কোনো সংস্কার কাজ হয়নি। সম্প্রতি ব্রিজটির এক পাশ ভেঙে পড়ায় এলাকার যোগাযোগ ব্যবস্থা প্রায় অচল হয়ে পড়ে।

শ্রীনিবাস কাঠি গ্রামের প্রধান যোগাযোগ মাধ্যম হওয়ায় প্রতিদিন শত শত মানুষ এই ব্রিজের ওপর নির্ভরশীল ছিলেন। ব্রিজ ধসে পড়ার ফলে স্কুলগামী শিক্ষার্থীদের যাতায়াতে মারাত্মক সমস্যা দেখা দিয়েছে, অসুস্থ রোগীদের হাসপাতালে নেওয়া ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে এবং কৃষিপণ্য পরিবহনসহ সব ধরনের যোগাযোগ কার্যক্রম ব্যাহত হচ্ছে। বিকল্প কোনো সড়ক না থাকায় এলাকাবাসীকে ঝুঁকি নিয়েই চলাচল করতে হচ্ছে, যা যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি করছে।

এ অবস্থায় স্থানীয় জনপ্রতিনিধি ও গ্রামবাসীরা দ্রুত ব্রিজটি পুনর্নির্মাণের জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর সংশ্লিষ্ট কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেছেন। তাদের প্রত্যাশা, দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া হলে এলাকার মানুষের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে।

এলাকাবাসীর একটাই দাবি—জনস্বার্থে ভেঙে পড়া এই গুরুত্বপূর্ণ ব্রিজটি দ্রুত সংস্কার করে নিরাপদ ও স্বাভাবিক চলাচলের ব্যবস্থা নিশ্চিত করা হোক।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!