AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ২৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মধ্যনগরে ডেভিল হান্টে গ্রেফতার ৮



মধ্যনগরে ডেভিল হান্টে গ্রেফতার ৮

সুনামগঞ্জের মধ্যনগর থানা পুলিশের বিশেষ অভিযানে ডেভিল হান্টে ১৫ দিনে গ্রেফতার করেছে ৮ আসামী।

বুধবার (৩১ ডিসেম্বর) ভোরবেলায় ইউনিয়ন যুবলীগ সদস্য উজ্জ্বল মিয়া (৩০)কে আটক করা হয়।

মধ্যনগর থানার ওসি এ কে এম সাহাবুদ্দিন শাহীন,  এসআই নাজমুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ মধ্যনগর থানাধীন ৪নং মধ্যনগর সদর ইউনিয়নের অর্ন্তগত খালিশাকান্দা এলাকা হইতে অভিযান পরিচালনা করে তাকে আটক করেছে পুলিশ। এর সন্দিগ্ধ আসামী সদর ইউনিয়নের খালিশাকান্দা গ্রামের মৃত আজমান আলীর ছেলে মোঃ উজ্জল মিয়া, সে ইউনিয়ন যুবলীগের সদস্য ছিল। তাকে গ্রেফতার সকাল ৬ সময় থানায় আনা হয়। পরবর্তীতে যথাযথ পুলিশ ইস্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

গত ১৫ দিনের ব্যবধানে ৮ জন ডেভিল হান্ডের আসামী গ্রেফাতার করা হয়েছে। এরমধ্যে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সহ সভাপতি সজলু তালুকদার, যুবলীগের নেতা আজাদ চৌধুরী, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন, মধ্যনগর সদর ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক মোঃ নওয়াব আলী, ইউনিয়ন ছাত্রলীগ সহ সভাপতি আপেল মিয়া, উপজেলা আওয়ামী লীগের সদস্য দেবাশীষ, উপজেলা যুবলীগের সহ সভাপতি সনদ কুমার সরকার,এবং উজ্জ্বল মিয়াকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে ।

মধ্যনগর থানার ওসি এ কে এম সাহাবুদ্দিন শাহীন বিষয়টি নিশ্চিত করে বলেন, নাশকতা মামলার অজ্ঞাতনামা আসামী রয়েছে। এতে সন্দেহের মধ্যে উজ্জ্বল মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং চিহ্নিত ব্যাক্তিদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!