রাজশাহীর তানোরে দেশনেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল ৩টার দিকে তানোর গোল্লাপাড়া বাজার ফুটবল মাঠে এ জানাজা আয়োজন করা হয়।
জানাজায় দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যায়। উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) তানোর উপজেলা শাখার নেতাকর্মীরা। সংক্ষিপ্ত বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক সাবেক চেয়ারম্যান আখেরুজ্জামান হান্নান, পৌর বিএনপির সদস্য সচিব আব্দুস সবুর, উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম মোর্তুজা, পাঁচন্দর ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক মজিবুর রহমান, উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি আব্দুল মালেক, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক নুর মাহমুদ রাজা ও পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান।
এছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী জেলা ওলামা বিভাগের সিরাজুল ইসলাম ল এবং তানোর উপজেলা জামায়াতে ইসলামী আমির মাওলানা আলমগীর হোসেন জানাজায় অংশগ্রহণ করেন।
জানাজার সঙ্গে ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সামাজিক সংগঠনের প্রতিনিধি, ব্যবসায়ী, বণিক সমিতির সভাপতি ও সদস্যসহ সর্বস্তরের মানুষ। জানাজা চলাকালে এলাকায় এক আবেগঘন পরিবেশ বিরাজ করছিল। স্থানীয়রা জানান, দেশনেত্রীর প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা থেকেই তারা জানাজায় অংশগ্রহণ করেছেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

