AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

১৫ বছর পর বৃত্তি পরিক্ষা, কোটচাঁদপুরে পরিক্ষার্থী ৫ শ ১১ জন


Ekushey Sangbad
সুব্রত কুমার, কোটচাঁদপুর, ঝিনাইদহ
০২:৫২ পিএম, ২৮ ডিসেম্বর, ২০২৫

১৫ বছর পর বৃত্তি পরিক্ষা, কোটচাঁদপুরে পরিক্ষার্থী ৫ শ ১১ জন

দীর্ঘ ১৫ বছর পর উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হয়েছে প্রথম দিনের বৃত্তি পরিক্ষা। রবিবার কোটচাঁদপুর সরকারি পাইলট বালক বিদ্যালয় কেন্দ্রে এ পরিক্ষা অনুষ্ঠিত হয়। ৫ শ ১১ জন এ পরিক্ষায় অংশ গ্রহন করেন।

সংশ্লিষ্ট সুত্রে জানা যায়,কোটচাঁদপুর উপজেলার ৩৩ টি শিক্ষা প্রতিষ্টান থেকে ৫শ ১১ জন শিক্ষার্থী বৃত্তি পরিক্ষায় অংশ গ্রহন করেন। এরমধ্যে মাধ্যমিক বিদ্যালয়গুলো থেকে ৪ শ ৩ জন আর মাদ্রাসা থেকে ১ শ ৮ জন পরিক্ষার্থী রয়েছে। উৎসব মুখর পরিবেশে রবিবার সকাল ১০ টার সময় পরিক্ষা শুরু হয়।দীর্ঘদিন পর আবারও বৃত্তি পরিক্ষা হওয়ায় আনন্দিত শিক্ষার্থী ও অভিভাবকরা।

তালিনা টি,আই,সি মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র আলিপ হোসেন বলেন,আমাদের বিদ্যালয় থেকে ১২ জন বৃত্তি পরিক্ষা দিচ্ছি। পরিক্ষা ভাল হয়েছে বলে জানিয়েছেন ওই শিক্ষার্থী। এ ছাড়া বৃত্তি পাওয়ার ব্যাপারেও আশা প্রকাশ করেছেন তিনি। কাগমারী মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র রোদেলে ইসলাম বলেন,দীর্ঘদিন পর পরিক্ষা আবারও শুরু হওয়ায় বেশ ভাল লাগছে। আর পরিক্ষা ও ভাল হয়েছে বলে জানিয়েছেন ওই ছাত্রী।

অভিভাবকরা বলেন,বৃত্তি পাওয়াটা বড় কথা না। পরিক্ষায় অংশ গ্রহনটাই ব্যাপার। এতে করে শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটে। বেশ কয়েক বছর বন্ধ থাকার পর পরিক্ষা চালু করায় আনন্দিত তারাও।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অশোক কুমার বলেন, ২০১৫ সালে বৃত্তি পরিক্ষা বন্ধ হয়ে যায়। দীর্ঘ ১৫ বছর পর আবারও চালু হল পরিক্ষাটি। এ উপজেলার ৩৩ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫ শ ৩৭ জন বৃত্তি পরিক্ষা দেয়ার জন্য রেজিষ্ট্রেশন করেন। যার মধ্যে মাধ্যমিক বিদ্যালয়ের ৪শ ২৪ জন। মাদ্রাসার ১শ ১৩ জন। এরমধ্যে ২৬ জন শিক্ষার্থী পরিক্ষায় উপস্থিত ছিলেন না।

তিনি বলেন,উৎস মুখর পরিবেশে রবিবার সকাল ১০ টা সময় কোটচাঁদপুর সরকারি পাইলট বালক বিদ্যালয় কেন্দ্রে পরিক্ষা শুরু হয়। আর কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই ১ টার সময় পরিক্ষা শেষ হয়।

তিনি আরো বলেন,বৃত্তি পরিক্ষার প্রথমদিন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অনুষ্ঠিত হয় বাংলা প্রথম ও দ্বিতীয় বিষয় আর মাদ্রাসা শিক্ষার্থীদেন অনুষ্ঠিত হয় কুরাআন মাজিদ।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!