AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

অষ্টগ্রামে অপরাধ দমনে সবার সহযোগিতা চাইলেন ওসি সোহেব খাঁন



অষ্টগ্রামে অপরাধ দমনে সবার সহযোগিতা চাইলেন ওসি সোহেব খাঁন

কিশোরগঞ্জের অষ্টগ্রাম থানায় সদ্য যোগদানকারী অফিসার ইনচার্জ (ওসি) সোহেব খাঁন অপরাধ দমনে এলাকাবাসীসহ সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেছেন।

গত ৭ ডিসেম্বর ২০২৫ তারিখে অষ্টগ্রাম থানায় দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি সক্রিয়ভাবে আইনশৃঙ্খলা রক্ষায় কাজ শুরু করেন। দায়িত্ব গ্রহণের পর অল্প সময়ের মধ্যেই তিনি ২টি মাদক মামলায় ৫ কেজি গাঁজা, ১০ পিস ইয়াবা, ১০ লিটার চোরাই মদসহ পাঁচজন আসামিকে গ্রেপ্তার করেন। এছাড়া একটি হত্যা মামলার ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

ওসি সোহেব খাঁনের নেতৃত্বে থানা পুলিশ প্রিভেনটিভ গ্রেপ্তার হিসেবে ১২ জনকে আটক করে এবং বিভিন্ন মামলার তিনজন ভিকটিমকে উদ্ধার করা হয়।

এ বিষয়ে ওসি সোহেব খাঁন বলেন, “অষ্টগ্রামে মাদক, দুর্নীতি ও চাঁদাবাজির কোনো স্থান হবে না। এসব অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে।”

২০০৫ ব্যাচের এই পুলিশ কর্মকর্তা নিজ জেলা বগুড়ায় ২৩ ফেব্রুয়ারি ২০০৫ তারিখে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। এর আগে তিনি টাঙ্গাইলের দেলদুয়ার, নারায়ণগঞ্জ, রাজশাহী ও সিরাজগঞ্জে ওসি হিসেবে নিষ্ঠা ও সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন।

পাশাপাশি তিনি দুই দফা জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে (SAT) অংশগ্রহণ করেন—প্রথমবার ২০১৩-২০১৪ এবং দ্বিতীয়বার ২০২০-২০২১ সালে। সেখানেও তিনি সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন।

অষ্টগ্রাম থানায় যোগদানের পর আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে তিনি সাধারণ জনগণ, জনপ্রতিনিধি ও গণমাধ্যমের সার্বিক সহযোগিতা কামনা করেন।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!