AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সেন্ট মার্টিনগামী জাহাজে ভয়াবহ আগুন


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, কক্সবাজার
০৯:১৯ এএম, ২৭ ডিসেম্বর, ২০২৫

সেন্ট মার্টিনগামী জাহাজে ভয়াবহ আগুন

কক্সবাজারের নুনিয়াছড়া এলাকায় বিআইডব্লিউটিএ ঘাটসংলগ্ন বাঁকখালী নদীতে সেন্ট মার্টিনের উদ্দেশে যাত্রার প্রস্তুতিতে থাকা ‘দ্যা আটলান্টিক ক্রুজ’ নামের একটি জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।

শনিবার (২৭ ডিসেম্বর) সকাল আনুমানিক ৭টার দিকে জাহাজটিতে আগুন লাগে বলে জানা গেছে।

ঘটনাটি নিশ্চিত করে কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা তাসনিম জানান, আগুন নেভানোর কার্যক্রম চলমান রয়েছে এবং অগ্নিকাণ্ডে জাহাজটি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি আরও জানান, ঘটনার সময় জাহাজে কোনো পর্যটক উপস্থিত ছিলেন না।

 

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!