গোপন সংবাদের ভিত্তিতে সিলেট সেক্টরের অধীনস্থ সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর আওতাধীন সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলাধীন চারাগাঁও বিওপির দায়িত্বপূর্ণ বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকায় চারাগাঁও বিওপির বিশেষ টহলদল ২৬ ডিসেম্বর ২০২৫ তারিখে সকাল ৮টায় তল্লাশী অভিযান পরিচালনা করে।
উক্ত তল্লাশিতে সীমান্ত পিলার ১১৯৫/১-এস-এর নিকট আনুমানিক ৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাইজহাটি নামক স্থানে পলিথিনে মোড়ানো এবং গাছের ডালপালা দিয়ে আচ্ছাদিত অবস্থায় ২৪টি বিস্ফোরক জাতীয় ইলেকট্রিক ডেটনেটর উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ডেটনেটর ব্যবহার করে উচ্চ ক্ষমতা সম্পন্ন ইম্প্রভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (IED) প্রস্তুত করা সম্ভব বলে জানা গেছে।
দেশে বিদ্যমান স্থিতিশীল পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা এবং নাশকতার উদ্দেশ্যে এ ধরনের বিস্ফোরক দ্রব্যাদি চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সীমান্তের নিশ্ছিদ্র নিরাপত্তা বিধান, মাদকদ্রব্য ও অস্ত্রের অনুপ্রবেশ রোধ এবং অন্যান্য পণ্যের চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা, আভিযানিক কার্যক্রম ও সতর্ক অবস্থানের কারণে এ ধরনের বিস্ফোরক দ্রব্যের চোরাচালান প্রতিহত করা সম্ভব হয়েছে। ভবিষ্যতেও বিজিবির এ ধরনের তৎপরতা অব্যাহত থাকবে।
উদ্ধারকৃত বিস্ফোরকের বিষয়ে আইনানুগ ব্যবস্থা অনুযায়ী প্রয়োজনীয় কার্যক্রম প্রক্রিয়াধীন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

