AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মেঘনায় লঞ্চ–বাল্কহেড সংঘর্ষ, প্রাণে বাঁচলেন সহস্রাধিক যাত্রী



মেঘনায় লঞ্চ–বাল্কহেড সংঘর্ষ, প্রাণে বাঁচলেন সহস্রাধিক যাত্রী

ঢাকায় সমাবেশ শেষে চাঁদপুরে ফেরার পথে ঘন কুয়াশার কারণে দুর্ঘটনার কবলে পড়েছে যাত্রীবাহী লঞ্চ ইমাম হাসান-৫। বৃহস্পতিবার রাতে মতলব উত্তর উপজেলার মেঘনা নদীর মোহনপুর এলাকায় নদীতে নোঙর করে রাখা একটি বালুবাহী বাল্কহেডের সঙ্গে লঞ্চটির সংঘর্ষ হয়।

লঞ্চটিতে প্রায় সহস্রাধিক যাত্রী থাকলেও এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সংঘর্ষের পর আতঙ্কিত যাত্রীরা লঞ্চ থেকে নেমে মেঘনা নদীর তীরবর্তী এলাকায় নিরাপদে আশ্রয় নেন। খবর পেয়ে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে যাত্রীদের উদ্ধার করে বিকল্প লঞ্চ ও সড়কপথে গন্তব্যে পৌঁছে দেওয়া হয়।

প্রত্যক্ষদর্শী যাত্রীরা জানান, রাতের ঘন কুয়াশার কারণে লঞ্চটি নদীর তীর ঘেঁষে ধীরগতিতে চাঁদপুরের দিকে এগোচ্ছিল। এ সময় মোহনপুর এলাকায় নদীতে নোঙর করে রাখা একটি বাল্কহেডের সঙ্গে লঞ্চটির সংঘর্ষ হয়। এতে বিকট শব্দে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে লঞ্চটি তীরে নোঙর করে যাত্রীদের নিরাপদে নামিয়ে দেওয়া হয়।

মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আবুল কালাম জানান, “রাতে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে যাত্রীদের নিরাপদে তীরে নামাতে সহায়তা করি। পরে বিকল্প ইমাম হাসান-২ লঞ্চে করে কিছু যাত্রীকে পাঠানো হয়। এছাড়া কিছু যাত্রীকে স্পিডবোট ও সড়কপথে গন্তব্যে পৌঁছে দেওয়া হয়েছে। এ ঘটনায় কোনো যাত্রী আহত হওয়ার তথ্য আমাদের কাছে নেই।”

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!