AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
মাদারীপুর-১

ইসলামী আন্দোলনের প্রার্থীর মনোনয়ন ফরম উত্তোলন


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, মাদারীপুর
০৫:৩৯ পিএম, ২৪ ডিসেম্বর, ২০২৫

ইসলামী আন্দোলনের প্রার্থীর মনোনয়ন ফরম উত্তোলন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-১ (শিবচর) ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা আকরাম হুসাইন মনোনয়নপত্র উত্তোলন করেছেন।

বুধবার (২৪ ডিসেম্বর) ইসলামী আন্দোলনের শিবচর উপজেলা শাখার নেতৃবৃন্দ নিয়ে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা এইচ.এম. ইবনে মিজান এর থেকে হাতপাখা প্রতীকের পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করেন প্রার্থী মাওলানা আকরাম হুসাইন।

মনোনয়নপত্র উত্তোলন শেষে মাওলানা আকরাম হুসাইন বলেন, আমি যদি জনগণের ভোটে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হওয়ার সুযোগ পাই, তাহলে শিবচরকে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত একটি আদর্শ জনপদ হিসেবে গড়ে তুলব, ইনশাআল্লাহ। পাশাপাশি শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। ইসলামী আদর্শভিত্তিক রাজনীতি ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের শিবচর উপজেলা শাখার সভাপতি হাফেজ জাফর আহমাদ, সেক্রেটারি মাওলানা বিএম হেমায়েত উদ্দিন, শিবচর উপজেলা শাখার সদস্য মাওলানা আব্দুস সালাম, দপ্তর সম্পাদক মাওলানা আনোয়ার হোসাইন, প্রচার ও দাওয়া বিষয়ক সম্পাদক মোঃ শাহিন শিকদারসহ সংগঠনের সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!