ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তফসিল ঘোষণার পর থেকে মঙ্গলবার পর্যন্ত মৌলভীবাজার জেলার চারটি আসনে মোট ২০টি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
এর মধ্যে মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ি) থেকে ৭, মৌলভীবাজার-২ (কুলাউড়া) থেকে ৫, মৌলভীবাজার-৩ (সদর ও রাজনগর) থেকে ৪ এবং মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল ও কমলগঞ্জ) থেকে ৩ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ি) থেকে জামায়াতে ইসলামীর মোহাম্মদ আমিনুল ইসলাম, খেলাফত মজলিসের মাওলানা লোকমান আহমদ, স্বতন্ত্র বেলাল আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিসের সাইফুল ইসলাম, জাতীয় পার্টির আহমদ রিয়াজ, গণফ্রন্ট-১ মো: শরিফুল ইসলাম ও বিএনপি’র নাসির উদ্দিন আহমেদ।
মৌলভীবাজার-২ (কুলাউড়া) থেকে বিএনপি’র মো: শওকতুল ইসলাম, জামায়াতে ইসলামীর মো: সায়েদ আলী, ইসলামী আন্দোলনের মাওলানা আব্দুল কুদ্দুস, স্বতন্ত্র এম জিমিউর রহমান চৌধুরী, মো: ফজলুল খান, ও সমাজতান্ত্রিক দল সাদিয়া নৌশিন তাসনিম চৌধুরী।
মৌলভীবাজার-৩ (সদর ও রাজনগর) থেকে বিএনপি’র এম নাসের রহমান, স্বতন্ত্র রেজিনা নাসের, জামায়াতে ইসলামীর মো: আব্দুল মান্নান ও খেলাফত মজলিসের মাওলানা আহমদ বিলাল।
মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল ও কমলগঞ্জ) থেকে বিএনপির মো: মুজিবুর রহমান চৌধুরী হাজী মুজিব, স্বতন্ত্র মো: মহসিন মিয়া মধু ও মুঈদ আশিক চিশতী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তৌহিদুজ্জমান পাভেল বলেন, তফসিল ঘোষণার পর পরই নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করেছি। প্রার্থীদের আচরণবিধি মেনে চলার নির্দেশানা দিয়েছি। একটি লেভেল প্লেয়িং ফিল্ড ও সুষ্ঠু সুন্দর পরিবেশ বজায় রাখার জন্য যা যা করার দরকার আমরা তা করছি।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

