AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কুড়িগ্রামে ঘন কুয়াশা ও হিমেল বাতাস, তাপমাত্রা নামল ১২ ডিগ্রিতে


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,কুড়িগ্রাম
০৯:৩৫ এএম, ২৩ ডিসেম্বর, ২০২৫

কুড়িগ্রামে ঘন কুয়াশা ও হিমেল বাতাস, তাপমাত্রা নামল ১২ ডিগ্রিতে

ঘন কুয়াশা আর কনকনে শীতল হাওয়ার প্রভাবে টানা পাঁচ দিন ধরে উত্তরের জেলা কুড়িগ্রামে স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সকাল থেকে সড়ক-মহাসড়কে দৃষ্টিসীমা কম থাকায় যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ৬টায় কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

জেলার বিভিন্ন এলাকায় দেখা গেছে, তীব্র শীত থেকে বাঁচতে ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষ খড়কুটো ও কাঠ জ্বালিয়ে শরীর গরম করার চেষ্টা করছেন। ভোরের দিকে কুয়াশা এতটাই ঘন ছিল যে অনেক জায়গায় পথচারী চলাচলও কমে যায়।

কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের রিকশাচালক আলম মিয়া (৫০) বলেন, কয়েক দিন ধরেই শীত অসহনীয় হয়ে উঠেছে। ঘর থেকে বের হতে কষ্ট হয়, তবু পরিবারের খাবারের জন্য বাইরে নামতে বাধ্য হচ্ছেন। কিন্তু রাস্তায় লোকজন কম থাকায় এখনো কোনো যাত্রী পাননি।

রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র জানান, মঙ্গলবার সকাল ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আগামী কয়েক দিন কুয়াশা ও শীতের প্রবণতা অব্যাহত থাকতে পারে এবং জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!