AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পুঠিয়ায় সাংবাদিকসহ গুণী ব্যক্তিদের সম্মাননা স্মারক প্রদান


Ekushey Sangbad
পুঠিয়া প্রতিনিধি, রাজশাহী
০৮:১৯ পিএম, ২২ ডিসেম্বর, ২০২৫

পুঠিয়ায় সাংবাদিকসহ গুণী ব্যক্তিদের সম্মাননা স্মারক প্রদান

রাজশাহীর পুঠিয়ায় সমৃদ্ধি কর্মসূচির আওতায় ‘উপজেলা দিবস উদযাপন–২০২৫ ও সম্মাননা স্মারক প্রদান’ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর ) সকাল ১১টায় পুঠিয়া সরকারি কলেজ মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করে শতফুল বাংলাদেশ, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সার্বিক সহযোগিতায়।

অনুষ্ঠানে বিভিন্ন পেশাজীবী শ্রেণির মানুষের ওপর নজরদারি ও মূল্যায়নের ভিত্তিতে শ্রেষ্ঠ নির্বাচিতদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এ বছর ‘শ্রেষ্ঠ সাংবাদিক’ হিসেবে দৈনিক সানশাইন পত্রিকার স্টাফ রিপোর্টার মো. মেহেদী হাসানকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। অন্যান্য ক্যাটাগরিতে সম্মাননা প্রাপ্তরা হলেন—
মৎস্যচাষে: ধাদাস এলাকার মিলন;হস্তশিল্প ও পশুপালনে: বেলপুকুর আগলা গ্রামের সোহানা খাতুন;
আদর্শ পিতা: ক্ষুদ্র জামিরার ওমর ফারুক এবং দক্ষিণ জামিরার রেজাউর রহমান;শ্রেষ্ঠ সন্তান: বড় ধাদাস এলাকার রাজু আহমেদ; পথপ্রদর্শক: জিউপাড়ার তাসনিয় নোশিন নিশাত এবং শিলসাড়িয়ার মিঠন; সামাজিক অবদানে: বানেশ্বর ইউনিয়ন পরিষদের সদস্য আলমগীর হোসেন আলম; বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব: মো. মুক্তার হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানেশ্বর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. শওকত আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানেশ্বর ইউনিয়ন পরিষদের সদস্য আলমগীর হোসেন আলম, মো. শাহজাহান আলী (শাখা ব্যবস্থাপক) এবং মামুন আর রমিদ।

অনুষ্ঠানটি শতফুল বাংলাদেশের উপজেলা কর্মসূচির সমন্বয়কারী মো. আমিনুল হকের সার্বিক তত্ত্বাবধানে এবং সহকারী সমন্বয়কারী মো. মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করে এবং গঠনমূলক কর্মকাণ্ডে মানুষের আগ্রহ ও উৎসাহ বৃদ্ধি করে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!