AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৩ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পত্নীতলায় জামায়াতের বিজয় পদযাত্রা



পত্নীতলায় জামায়াতের বিজয় পদযাত্রা

মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে নওগাঁর পত্নীতলা উপজেলায় বর্ণাঢ্য পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বাদ আসর নজিপুর বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে পৌর এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে পদযাত্রা সম্পন্ন হয়।

পদযাত্রার নেতৃত্ব দেন জামায়াতে ইসলামীর পত্নীতলা উপজেলা ও নজিপুর পৌর শাখার আমির মাওলানা মুহাম্মদ আবদুল মুকিম। এতে প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, নওগাঁ জেলা জামায়াতের নায়েবে আমির ও ৪৭ নওগাঁ–০২ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হক। বিশেষ অতিথি ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সহকারী অধ্যাপক মাওলানা মুহাম্মদ হাবিবুর রহমান এবং নজিপুর পৌর জামায়াতের আমির মুফাসসিল হক।

পদযাত্রায় অংশগ্রহণকারীরা হাতে জাতীয় পতাকা বহন করেন এবং মহান মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পক্ষে স্লোগান দেন। ব্যানার ও ফেস্টুনে প্রদর্শিত হয়েছে “চলো একসাথে গড়ি বাংলাদেশ”, “বিজয়ের চেতনায় ঐক্যবদ্ধ হই”সহ বিভিন্ন বার্তা।

জামায়াতের নেতৃবৃন্দ বলেন, মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মত্যাগের মাধ্যমে অর্জিত স্বাধীনতা রক্ষা করা সকলের নৈতিক দায়িত্ব। বিজয় দিবস অন্যায়, জুলুম ও বৈষম্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রেরণা দেয় এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!