AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভালুকায় শহীদদের হাতেম খানের শ্রদ্ধা


Ekushey Sangbad
ভালুকা উপজেলা প্রতিনিধি, ময়মনসিংহ
০৬:৩৩ পিএম, ১৬ ডিসেম্বর, ২০২৫

ভালুকায়  শহীদদের হাতেম খানের শ্রদ্ধা

বিজয়ের স্মরণে লাল-সবুজের আবহে উদযাপিত হলো ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও ভালুকা পৌর বিএনপির আহ্বায়ক হাতেম খানের পক্ষ থেকে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা নিবেদন করা হয়।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ভালুকা বাসস্ট্যান্ড কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়। এ সময়  নীরবতা পালন করে শহীদদের আত্মত্যাগ স্মরণ করেন।

শ্রদ্ধাঞ্জলি অর্পণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভালুকা পৌর বিএনপির সদস্য ও সাবেক কাউন্সিলর আমান উল্লাহ তাজুন, পৌর বিএনপির সদস্য এস এম নরুল ইসলাম, পৌর শ্রমিক দলের সভাপতি আমিনুল ইসলাম সরকার, পৌর তাঁতি দলের সদস্য সচিব জুয়েল রানা সহ পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

মহান বিজয় দিবস উপলক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাতেম খান ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস স্মরণ করে বলেন, “ত্রিশ লক্ষ শহীদের আত্মত্যাগ ও অগণিত মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা আমাদের জাতীয় অহংকার ও চিরন্তন প্রেরণার উৎস। বিজয়ের এই চেতনাই আমাদের পথ দেখায়।”

তিনি আরও বলেন, মহান বিজয়ের আদর্শকে ধারণ করে একটি সুস্থ, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হলে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ও ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে।

শেষ মুহূর্তে উপস্থিত সবাই লাল-সবুজের বিজয়গাঁথায় উদ্বুদ্ধ হয়ে স্বাধীনতার মূল্যবোধ রক্ষার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

একুশে সংবাদ/ওজি

 

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!