মৌলভীবাজার জেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে বিজয় র্যালিসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপিত হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টায় কালিঘাট রোডে অবস্থিত শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের উদ্যোগে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য বিজয় র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় স্কুল প্রাঙ্গণে এসে শেষ হয়।
র্যালি শেষে স্কুল ক্যাম্পাসে প্রাথমিক শাখার শিক্ষার্থীদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং মাধ্যমিক শাখার শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা ও বক্তব্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে আলোচনা সভা আয়োজন করা হয় এবং বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক এহসান বিন মুজাহিরের সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক আশিকুর রহমান চৌধুরীর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও ব্যবসায়ী মোহাম্মদ শাহিন আহমেদ।
অনুষ্ঠানে সহকারী শিক্ষকদের মধ্যে বক্তব্য দেন মো. আফসার মিয়া, মুঈন উদ্দিন মুন্সি মুহিন, সাইফুল ইসলাম, কাওছার আহমেদ সম্রাট, জয়া রবি দাস, হাফিজা আক্তার, তাসনিম রহমান তৃষা ও নুরজাহান আক্তার।
অনুষ্ঠানে শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে স্কুল প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

