AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গলাচিপায় বর্ণিল আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন



গলাচিপায় বর্ণিল আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন

মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস ও চেতনায় পটুয়াখালীর গলাচিপা উপজেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবসের ৫৫তম বার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা, শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে গলাচিপা উপজেলা প্রশাসনের উদ্যোগে বিজয় দিবসের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা করা হয়। এরপর উপজেলা প্রশাসন, রাজনৈতিক দল, বীর মুক্তিযোদ্ধা, সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। পরে শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম সাইদ, থানার অফিসার ইনচার্জসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা। এছাড়া উপস্থিত ছিলেন বিএনপির উপজেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সত্তার হাওলাদার, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা আমীর ডা. মো. জাকির হোসেন, গণঅধিকার পরিষদের আহ্বায়ক মো. হাফিজুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশপ্রেম, ঐক্য ও মুক্তিযুদ্ধের আদর্শ বাস্তবায়নে সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। তারা বলেন, বীর শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতার সুফল ধরে রাখতে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানানো অত্যন্ত জরুরি।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!