রাজশাহীর তানোরে কুপ থেকে মিশু সাজিদকে উদ্ধার কাজে বিরামহীনভাবে ভেকু মেশিন দিয়ে মাটি খননের কাজে নিয়োজিত ভেকু চালক ও পরিচালকদেরকে সম্মাননা দেওয়া হয়েছে।
সোমবার (১৫ ডিসেম্বর) বিকালে রাজশাহী ফায়ার সার্ভিস অফিসে আনুষ্ঠানিকভাবে তাদের এ সম্মাননা প্রদান করা হয়। বাংলাদেশ ফায়ার সার্ভিসের মহাপরিচালক ছয়জনকে এ সম্মাননা পুরস্কার তুলে দেন।
এ বিষয়ে ভেকু পরিচালক ও টিম প্রধান সাজ্জাদ হোসেন বলেন, "আমিসহ আমাদের সকলকে আনুষ্ঠানিকভাবে সম্মানিত করায় আমরা খুশি। পরবর্তীতে কর্তৃপক্ষ আমাদের সার্টিফিকেট প্রদান করবেন বলেও জানিয়েছেন।" তিনি আরও বলেন, "পরিশ্রম স্বীকৃতি পেলেও মনটা ভালো নেই। খুশি হতাম যদি শিশুটিকে জীবিত অবস্থায় উদ্ধার করতে পারতাম।"
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

