বান্দরবানের থানচি উপজেলায় পরিবেশ ছাড়পত্র ছাড়া অবৈধ ভাবে ইটভাটা চালু করায় বীর বাহাদুর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আনিসুর রহমান সুজনের মেসার্স এস বিএম ব্রিকস ইটভাটার ড্রাম চিমনি ফেলে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একেই সাথে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার (১৪ ডিসেম্বর) বিকাল ৩ টায় উপজেলার মগক ঝিড়িতে অবস্থিত ইটভাটায় এই অভিযান পরিচালনা করা হয়েছে। এই অভিযানে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ-আল-ফয়সাল। এসময় পুলিশ ও ফায়ার সার্ভিসকর্মীরা অভিযানে অংশগ্রহন করেন।
বান্দরবানের থানচি উপজেলায় পরিবেশ ছাড়পত্র ছাড়া অবৈধ ভাবে ইটভাটা চালু করায় আনিসুর রহমান সুজনের মেসার্স এস বিএম ব্রিকস ইটভাটার ড্রাম চিমনি ভেঙে দেন ভ্রাম্যমাণ আদালত। এসময় দুই লাখ টাকা জরিমানা করা হয় উক্ত ইটভাটাকে।
থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবদুল্লাহ-আল-ফয়সাল জানান, দীর্ঘদিন ধরে পরিবেশগত ছাড়পত্র ও বৈধ অনুমোদন ছাড়াই মগক ঝিড়িতে ইটভাটাটি পরিচালনা করা হচ্ছে । এতে ঝিড়ির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি পরিবেশ ও স্থানীয়দের মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি রয়েছে। ভবিষ্যতে অবৈধ ভাবে ইটভাটা স্থাপন বা পরিচালনা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

