AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

লালপুরে পটলের বেটিকে পেয়ে আবেগাপ্লুত নারী ভোটাররা


Ekushey Sangbad
এস ইসলাম, লালপুর, নাটোর
০৪:১৮ পিএম, ১২ নভেম্বর, ২০২৫

লালপুরে পটলের বেটিকে পেয়ে আবেগাপ্লুত নারী ভোটাররা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাটোর-১ (লালপুর–বাগাতিপাড়া) আসনে বিএনপির ধানের শীষের প্রার্থী, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, মিডিয়া সেলের সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী মরহুম ফজলুর রহমান পটলের মেয়ে ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের গণসংযোগে নারী ভোটারদের ব্যাপক সমাগম দেখা গেছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেল থেকে রাত ১২টা পর্যন্ত তিনি লালপুর উপজেলার ওয়ালিয়া ও দুয়ারিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ করেন। এ সময় পাড়া-মহল্লায় নারীরা ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে ‘পটলের বেটি’কে একনজর দেখতে আসেন। তাকে কাছে পেয়ে অনেক নারী ভোটার আবেগে আপ্লুত হয়ে পড়েন।

এর আগে সোমবার তিনি ঈশ্বরদী ইউনিয়নের বিভিন্ন গ্রামে প্রচারণা চালান। গণসংযোগে ব্যারিস্টার পুতুল গ্রামীণ নারী ও সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষে ভোট চান।

গণসংযোগে তিনি বলেন, “আমার বাবা মরহুম ফজলুর রহমান পটল যোগাযোগ প্রতিমন্ত্রী থাকাকালে অসংখ্য কাঁচা রাস্তা পাকা করেছিলেন। কিন্তু পরবর্তীতে স্বৈরাচার হাসিনার শাসনামলে এই এলাকার যোগাযোগব্যবস্থা ভেঙে পড়ে। বিএনপি আমাকে আমার বাবার মতোই কাজ করার সুযোগ দিয়েছে। আমি নির্বাচিত হলে লালপুর-বাগাতিপাড়ার একটি রাস্তাও কাঁচা রাখব না।”

তিনি আরও ঘোষণা দেন, নির্বাচিত হলে এলাকায় শিল্প কারখানা স্থাপন করে স্থানীয়দের কর্মসংস্থানের ব্যবস্থা করবেন, যাতে যুবসমাজ জীবিকার সন্ধানে বিদেশে যেতে না হয়। নারীদের স্বাবলম্বী করতে বিভিন্ন কর্মসংস্থানের উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি।

গণসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হারুনার রশীদ পাপ্পু, গোপালপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক মেয়র নজরুল ইসলাম মোল্লা, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বিলমাড়ীয়া ইউপি চেয়ারম্যান ছিদ্দিক আলী মিষ্টু, ঈশ্বরদী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান মো. আব্দুল আজিজ রঞ্জু, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মোহাম্মদ আলী জিন্নাহ, উপজেলা যুবদল সভাপতি আব্দুস সালাম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আলিমুদ্দিন, মৎস্যজীবী দলের সদস্যসচিব রফিকুল ইসলাম, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবু রায়হান, সহকারী অধ্যাপক মোহাম্মদ জয়নাল আবেদীন, ওয়ালিয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ইব্রাহিম আরশ, জিয়া মঞ্চের যুগ্ম আহ্বায়ক মাহমুদ হাসান রবিন প্রমুখ।

গণসংযোগে বিভিন্ন গ্রামে সাধারণ ভোটাররা ব্যারিস্টার পুতুলকে স্বাগত জানান এবং ধানের শীষের পক্ষে সমর্থন ব্যক্ত করেন।

 

একুশে সংবাদ/এ.জে
 

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!