শেরপুরের সীমান্তবর্তী নালিতাবাড়ী উপজেলার উত্তর আন্ধারুপাড়া শান্তির মোড় এলাকা থেকে আমদানি নিষিদ্ধ ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ২৫১ বোতল মদসহ সুজন মিয়া (২৯) নামে এক মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (২৬ জুন) দিবাগত রাতে এ অভিযান পরিচালিত হয়।
আটক সুজন মিয়া উপজেলার বুরুঙ্গা পুড়াবাড়ি এলাকার মোহাম্মদ আলীর ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সূত্রে জানা যায়, মাদকমুক্ত শেরপুর গড়ার লক্ষ্যে পুলিশ সুপার আমিনুল ইসলামের নির্দেশে ডিবি`র ওসি সালেমুজ্জামানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ২৫১ বোতল মদসহ সুজনকে আটক করা হয়।
ডিবি ওসি সালেমুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় সুজন মিয়ার বিরুদ্ধে নালিতাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তিনি আরও জানান, সুজন একজন পেশাদার মাদক কারবারি, তিনি দীর্ঘদিন ধরে এই ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
আটকের পর শুক্রবার দুপুরে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
একুশে সংবাদ/শে.প্র/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

