চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ঐতিহ্যবাহী শ্রীপুর বুড়া মসজিদের দানবাক্স থেকে এবার পাওয়া গেছে ৪ লাখ ১০ হাজার টাকা।
মঙ্গলবার (২৪ জুন) দিনভর গণনা শেষে এ তথ্য নিশ্চিত করেছেন মসজিদের মোতাওয়াল্লী আলহাজ্ব মো. নুরুন্নবী চৌধুরী। তিনি জানান, দানবাক্সের টাকা নিয়মিত ব্যাংক অ্যাকাউন্টে জমা রাখা হয়।
তিনি বলেন, “সাধারণত প্রতি ৩ মাস অন্তর দানবাক্স খোলা হয়। তবে এবার ২ মাসের মাথায় মুসল্লি ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে দানবাক্স খোলা হয়েছে।”
টাকা গণনার সময় উপস্থিত ছিলেন মসজিদের ইমাম মাওলানা মো. আব্দুল মুত্তালিব, মুয়াজ্জিন মাওলানা মো. এয়াকুব আলী, ব্যাংকার মো. ওয়াসিম, শাহ আলম, আব্দুল হাকিম, মো. আরিফ, সহকারী মুয়াজ্জিন মাওলানা মো. হোছাইন, মুসল্লি মো. শাহেদ চৌধুরী, ইউপি সদস্য মো. হাছান চৌধুরী, মাওলানা মো. আনোয়ার, আছফিকুল আলম চৌধুরী, মো. ইয়াছিন চৌধুরী ও বোয়ালখালী থানার এএসআই মো. জামাল।
গণনা শেষে পুরো অর্থ স্থানীয় ব্যাংকে জমা রাখা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
একুশে সংবাদ/চ.প্র/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

