চট্টগ্রাম জেলার ফিশারিঘাট এলাকায় চাক্তাই খালে পড়ে দুই শিশু নিখোঁজ হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করেছে। মঙ্গলবার (১১ জুন) বিকাল পৌনে পাঁচটার দিকে খালে নেমে নিখোঁজ হয় ওই দুই শিশু।
স্থানীয়রা জানান, দুই শিশু গোসল করতে নেমেছিল। এদের একজন পানির স্রোতে ভেসে যায়। সেসময় অন্যজন তাকে বাঁচাতে গিয়ে দুইজনই পানির স্রোতে ভেসে গেছে। তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসেও উদ্ধারে ব্যর্থ হয়।
ঘটনাস্থলে থাকা চট্টগ্রামের লামারবাজার ফায়ার স্টেশন লিডার মোহাম্মদ আফজাল খান বলেন, চাক্তাই খালে দুই শিশু নিখোঁজের খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। ডুবুরি দল উদ্ধারকাজ চালাচ্ছে। তবে এখনও তাদের সন্ধান মেলেনি।
একুশে সংবাদ/আ.টি/সা.আ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

